যেকোনো প্রশ্ন, অভিযোগ বা প্রস্তাব নিয়ে আমাদের লিখুন। কোন বিষয়ে কোথায় লিখবেন — নিচে গুছিয়ে দেওয়া হলো, যাতে আপনার বার্তাটি সরাসরি সঠিক মানুষের কাছে পৌঁছায় আর দ্রুত উত্তর পান। Write to us with any question, complaint or proposal. Below is where to send what, so your message reaches the right person directly and you get a faster reply.
কোথায় লিখবেনWhere to write
সাধারণ সহায়তাGeneral support
অ্যাকাউন্ট, লগ ইন, কয়েন, উত্তোলন, অ্যাপের ত্রুটি। Account, login, coins, withdrawals, app problems.
[email protected]শিশু সুরক্ষাChild safety
শিশু সংক্রান্ত যেকোনো জরুরি অভিযোগ। অগ্রাধিকার ভিত্তিতে দেখা হয়। Any urgent concern involving a child. Handled as a priority.
[email protected]ব্যবসায়িক যোগাযোগBusiness enquiries
এজেন্সি, অংশীদারিত্ব, বিজ্ঞাপন ও সহযোগিতার প্রস্তাব। Agencies, partnerships, advertising and collaboration.
[email protected]আইনি ও কপিরাইটLegal & copyright
কপিরাইট অভিযোগ ও আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধ। Copyright complaints and law enforcement requests.
[email protected]কত দ্রুত উত্তর পাবেনHow quickly we reply
| বিষয়Subject | সাধারণ সময়Typical response |
|---|---|
| শিশু সুরক্ষাChild safety | ২৪ ঘণ্টার মধ্যেWithin 24 hours |
| অ্যাকাউন্ট বন্ধ বা উত্তোলন সংক্রান্তAccount closure or withdrawals | ১–৩ কর্মদিবস1–3 working days |
| সাধারণ প্রশ্ন ও পরামর্শGeneral questions and suggestions | ২–৫ কর্মদিবস2–5 working days |
| ব্যবসায়িক প্রস্তাবBusiness proposals | ৫–৭ কর্মদিবস5–7 working days |
লেখার সময় যা দিলে দ্রুত সমাধান হয়What to include so we can help faster
বেশিরভাগ সমস্যার সমাধান প্রথম উত্তরেই হয়ে যায়, যদি বার্তায় এই তথ্যগুলো থাকে: Most issues are solved in the first reply if your message includes these:
- আপনার ব্যবহারকারী আইডি — অ্যাপের প্রোফাইল পাতায় নামের নিচে দেখা যায়। Your user ID — shown under your name on the profile page in the app.
- কী ঘটেছে — এক-দুই বাক্যে, কোন পর্দায় বা কোন রুমে। What happened — in a sentence or two, and on which screen or in which room.
- কখন ঘটেছে — তারিখ ও আনুমানিক সময়। When it happened — the date and roughly what time.
- স্ক্রিনশট — থাকলে খুব সাহায্য হয়। A screenshot — if you have one, it helps a great deal.
- ফোনের মডেল ও অ্যাপের সংস্করণ — কারিগরি সমস্যার ক্ষেত্রে। Your phone model and app version — for technical problems.
অ্যাপের ভেতর থেকে রিপোর্টReporting from inside the app
কোনো ব্যবহারকারী, লাইভ রুম বা বার্তা নিয়ে অভিযোগ থাকলে ইমেইল না করে অ্যাপ থেকেই রিপোর্ট করা দ্রুততর — কারণ তাতে প্রয়োজনীয় তথ্য নিজে থেকেই যুক্ত হয়ে যায়। প্রোফাইল, রুম বা কথোপকথনের মেনু খুলে Report বেছে নিন। To complain about a user, a live room or a message, reporting from inside the app is faster than emailing — the necessary details are attached automatically. Open the menu on the profile, room or conversation and choose Report.
রিপোর্ট গোপন থাকে। যাঁর বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে, তিনি জানতে পারেন না কে করেছেন। Reports are confidential. The reported user is never told who reported them.
জরুরি অবস্থাEmergencies
কেউ তাৎক্ষণিক বিপদে থাকলে প্রথমে আমাদের নয়, স্থানীয় জরুরি সেবায় যোগাযোগ করুন। বাংলাদেশে জাতীয় জরুরি সেবা ৯৯৯, শিশু সহায়তা লাইন ১০৯৮, এবং মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য ০৯৬১২১১৯৯১১ (কান পেতে রই)। If someone is in immediate danger, contact your local emergency services first, not us. In Bangladesh the national emergency number is 999, the child helpline is 1098, and mental health support is available on 09612119911 (Kaan Pete Roi).
সতর্কতা: প্রতারকদের থেকে সাবধানA warning about scammers
আমরা কেবল উপরের ইমেইল ঠিকানাগুলো থেকেই যোগাযোগ করি, আর সেগুলোর শেষে সবসময় @phmlive.com থাকে। আমরা কখনো আপনার কাছে OTP, পাসওয়ার্ড বা লগ ইন কোড চাই না। কেউ নিজেকে PHM Live এর কর্মী দাবি করে এসব চাইলে সে প্রতারক — কিছুই দেবেন না, বরং আমাদের জানান। We only contact you from the addresses above, and they always end in @phmlive.com. We will never ask you for an OTP, password or login code. Anyone claiming to work for PHM Live who asks for these is a scammer — give them nothing, and tell us instead.